লেখক : বিজুরিকা চক্রবর্তী
আগ্নেয়গিরি ভাসিয়ে দিয়েছে
আমার বিজয়রথ,
তাও খুঁজে যাব পথ।
ধ্বংসের লীলা ধ্বংস করতে,
ছাই দিয়ে ইমারত
গড়বই আলবৎ।
নিরুদ্দেশের নিকষ কালোয়
সাধনার খেসারত,
তাই হো’ক সম্পদ।
আকাশচুম্বী শব্দের ভিড়
চলুক গতানুগত,
তবু দেব মতামত।
লেলিহান শিখা পুড়িয়ে ফেলুক
সবটুকু এ যাবৎ,
দান নেব না ফেরত।।
লেখক পরিচিতি : বিজুরিকা চক্রবর্তী
বিজুরিকা চক্রবর্তী, কলকাতা দমদমের, বাসিন্দা। সেন্ট জেভিয়ার'স কলেজ থেকে স্নাতকোত্তর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্ৰী পাওয়ার পর বর্তমানে এন.আর.এস মেডিক্যাল কলেজের এম.আর.ইউ ডিপার্টমেন্টে রিসার্চ-সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। কবিতা লেখা হঠাৎ করে খুঁজে পাওয়া এক জেদী, একরোখা, অবিচ্ছেদ্য বন্ধু। এখনও যেই বন্ধু বেইমানি করেনি। 🙏

