রান্নার বাজি

লেখক : সঞ্জিত রায়

নাতনী এসে বলে, “দাদু, কথাটা দরকারি
রেসিপিটা বলো রাঁধি মাংসের তরকারি।”
আমি বলি, “দিদা আছে, রান্না করবি কেন?
তোর মা রোজ রান্না করে, হঠাৎ আবদার হেন?”
“মা বলেছে, আমি কিছুই রান্না পারি না যে
আমি বলি, তোমরা আমায় লাগাও না তো কাজে?
রান্না আমি ভালই পারি, মাংস রাঁধতে রাজি
‘বেশ তাই হোক’ মা বললেন ‘রাখলাম এই বাজি’।
রাঁধতে যদি পারিস ভাল গয়না দেব কিনেই
অমনি রাজি হয়েই গেলাম রান্না জানা বিনেই।
আমায় তুমি বাঁচাও দাদু রাখো আমার লাজ,
রেসিপিটা শিখিয়ে দেওয়াই এখন তোমার কাজ।”
দাদু বলে, “এ কি বলো আধুনিকা মেয়ে,
ইউটিউবে সবই পাবে দেখো খুঁজে যেয়ে।”
“‘থ্যাঙ্ক ইউ দাদু’ এই কথাটা ছিল না মোর মনে
বাজি ঠিকই জিতব আমি দেখো মায়ের সনে।”


লেখক পরিচিতি : সঞ্জিত রায়
ছড়াকার ও কবি। সম্পাদক- আসানসোলের অনুভব। কার্যকরী সম্পাদক- কিশোর কোরক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up