লেখক : কবীর শাহবুদ্দিন
সাহসিনী তুমি আজ হারিয়ে গিয়েছ,
আমার জাহাজ হয়েছে ভরাডুবি।
ক্যানভাস রয়েছে শূন্য,
আঁকে না কেউ আর ছবি ।
কোন মেয়ে পাহাড় ভালবেসে ,
দাঁড়িয়ে থাকে না আর এলোকেশে।
তবুও সমুদ্র ডাকে বারে বার,
স্বপ্নের ওপারে দেয় হাতছানি।
সৈকতে দাঁড়াই দুজনে,
হাতে হাত রয়েছে ঠিকই
তবুও যেন দূরত্ব অনেকখানি।
তবুও আমি আবার ভেসে যেতে চাই,
মাঝ সমুদ্রে হোক ভরাডুবি,
ক্যানভাসে জুড়ে থাকুক একটু রঙ
ঢেউ এঁকে দিক মুছে যাওয়া ছবি।
লেখক পরিচিতি : কবীর শাহবুদ্দিন
Kobir Sahabuddin is a Bengali Voice Actor, Author ORCID: 0009-0000-4424-5825, and Content Creator. His voice-over works have been released across major digital platforms, including Spotify, Apple Music, and Amazon Music. He is the author of two Bengali eBooks, Bhalo Theko Belabos and Bishonnotar Epitaph.

