যা দেবী…

লেখক : সায়নী মুন্সী

উনুনের মরা আঁচে
সংসার সেঁকে পলাশী।

বাবুদের বাড়িতে
আড়ে-বহরে বেড়ে ওঠা অশান্তির
মূলে, ফুল-বেলপাতা দিয়ে আসে সে,
চিড় ধরা কাপে চা খেতে খেতে…

আঁচলের খুঁটে বাঁধা ঝুটো স্বপ্ন
নিয়ে খেলা করে পলাশীর
দেড় বছরের মেয়ে।

বাবুদের পাড়ার টাইমলাইনে
আছড়ে পড়ে বসন্ত;

আর ওর চোখের ওপর
গরম নিঃশ্বাস ফেলে-
ক্লান্ত শহর, বড় বড় হোর্ডিং।

তবু, খাতায় রোজ ‘দুর্গা সহায়’
লিখে, মনখারাপের ছাই উড়িয়ে
ঝট্ ক’রে তৈরি হ’য়ে নেয়-
১/এ, মাখন হালদার স্ট্রিট।


লেখক পরিচিতি : সায়নী মুন্সী
নিখাদ সাহিত্য প্রেম থেকেই লেখার অঙ্গনে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up