১৪ জুন – লেখালিখি সাইটের জন্মদিন আজ। করোনার লকডাউনের সময়ের সেই অচলাবস্থা থেকে মানসিক মুক্তির খোঁজে ২০২০ সালের ১৪ জুন সববাংলায় লেখালিখি ওয়েবসাইট আপনাদের কাছে হাজির করেছিলাম আমরা। তারপর, জন্মদিনের তারিখটিকে মনে রেখে ২০২২ সালে সূচনা হয়েছিল ওয়েবজিনের। নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে যেতে আজকে সাইট ও ওয়েবজিন অনেকটাই সাবালক। এই পথচলায় আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ – তাই অবশ্যই মতামত জানাবেন!
নিচের ছবিটি ক্লিক করে এই সংখ্যাটি পড়ুন আর কমেন্ট করে জানান কেমন লাগল।
ওয়েবজিনের লেখা জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা
এখন ওয়েবজিনের জন্য আলাদা করে কোন লেখা নেওয়া হচ্ছে না। ওয়েবজিনে শুধুমাত্র লেখালিখি সাইটে এই সংখ্যা প্রকাশের পর থেকে পরবর্তী ওয়েবজিন প্রকাশের আগের দিন পর্যন্ত প্রকাশিত লেখাগুলির মধ্যে সম্পাদকমণ্ডলী মনোনীত লেখাগুলিই স্থান পাবে। অর্থাৎ পরবর্তী ওয়েবজিন হতে চলেছে লেখালিখি সাইটে প্রকাশিত লেখাগুলির মধ্যে বাছাই করা লেখার আকর্ষণীয় সংকলন।
লেখা জমা দেওয়ার পদ্ধতি ও নিয়মাবলীর জন্য এখানে ক্লিক করুন।
নিয়মিত অপ্রকাশিত লেখা জমা দিতে থাকলে এই বিশেষ সংকলনে আপনার লেখা নির্বাচিত হওয়ার সম্ভবনা বাড়বে, তাই নিয়মিত লেখা জমা দিন আমাদের সাইটে।
জন্মদিন সংখ্যা – ১৪ জুন (লেখালিখি সাইটের জন্মদিন)
উৎসব সংখ্যা – মহালয়ার দিন
শীত সংখ্যা – ১ জানুয়ারি
নববর্ষ সংখ্যা – ১ এপ্রিল

