জন্মদিন ১৪৩৩ : সম্পাদকের কথা

সম্পাদক : সম্বিত শুক্লা

চলতে চলতে সাত… নাকি পাঁচ! লেখালিখি ওয়েবসাইটের যদি সাতে পা হয় তাহলে ওয়েবজিনের পাঁচে পা… তাই যতই বলুন সাতে-পাঁচে না থাকতে, আমাদের থাকতেই হয়… সময়ের সঙ্গে তাল মেলাতে পারি আর নাই পারি এ অসময়ে সাত-পাঁচ ভাবতেই হবে… আর সাত-পাঁচ ভাবতে গেলেই চলে আসে আমেরিকার দাদাগিরি থেকে ভারতের অসহায় আত্মসমর্পন, কাটমানি সরকার থেকে বুলডোজার সরকারের পরিবর্তন, দ্রব্যমূল্যের দ্রুতবৃদ্ধি থেকে শিক্ষা ব্যবস্থার দ্রুত অবনমন… এসব সাত-পাঁচে কান দিন আর নাই দিন পাঁচ-সাতের অঙ্কে আমাদের হাতে থাকবে সেই আরশোলা… এখন আরশোলা তাড়াতে হাতে হিট স্প্রে নেবেন নাকি হিট স্প্রের মতো কীটনাশকের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে দাঁড়াবেন সে সাত-পাঁচ ভাবনা নিতান্ত আপনার… আমরা তো শুধু তুলে ধরব লেখকের ভাবনা চিন্তা, আপনার মতামত… পক্ষ-বিপক্ষ অপেক্ষ-নিরপেক্ষ সাত-পাঁচ কথাদের… বিরুদ্ধ মতকে গলা টিপে হত্যার যে প্রয়াস দেশে, রাজ্যে এমনকি সারা বিশ্বে চলছে সেই স্রোতের বিরুদ্ধে আমাদের খড়কুটো – এই মুক্তমনের উন্মুক্ত মাধ্যম – যা এখন পাঁচ-সাত বছরের জন্মদিনে আরও দৃঢ়চেতা আরও প্রত্যয়ী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up