লেখক : প্রভঞ্জন ঘোষ
দূরত্ব জানে
কোথা প্রাণ
প্রাণহীন বা সে কোনখানে।
আলো তবু উজ্জ্বল
জানে কিছু তাহা
তারা হতে নিশ্চুপ
ঝরে পড়ে যাহা।
প্রাণ হতে প্রাণে চলে
অসংখ্য খেলা
উজ্জীব আসরের
আনন্দমেলা –
মন বুঝি ধরে ফেলে
ধেয়ে পিছু-পিছু
তবু যেন কি সে ফাঁকি
থেকে যায় কিছু।
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

