উদ্ধারেণ…

লেখক : সায়নী মুন্সী

খাটের কোণায় মশারি ঝুলছে…
ফ্যানের হাওয়ায় কম্পমান ছায়া,

শরীর থেকে ছেড়ে যাচ্ছে শরীর
লোটার জলে অস্ত গেল মায়া।

সাক্ষী গোপাল— ঝ’রতে দেখে পাতা
শিরায় শিরায় শতেক বিদ্রোহ

জনাদেশ তো মেনে নেওয়াই শ্রেয়
মোক্ষলাভে, পায়েস, লাগে না প্রত্যহ।

কেওড়া জলে
রক্ত মোছে, হাত, সভ্যতার

গণিকালয়ের মাটিই বিজ্ঞাপন
শূচিতার।


লেখক পরিচিতি : সায়নী মুন্সী
পড়া এবং লেখা পাশাপাশি হাঁটে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up