লেখক : মায়াবতী
পৃথিবীর সব আড়াল ছাড়িয়ে এ কোন মায়াবী বন,
সবুজ পাতায় ঘেরা যেন এক অচেনা ভুবন।
সরু অলিগলি পথগুলো তার মনে জাগায় দোলা,
তোমার হাতটি ধরে সেখানে হতে চাই পথভোলা।
প্রার্থনা করি, আমাদের দিনগুলো হো’ক ঠিক এমনতর,
পাখির সুরে ভাঙবে মায়া স্বপ্নের ওই ঘর।
অকুল মনের তৃষ্ণা নিয়ে নদীর ধারা বয়,
জ্বলন্ত ওই সূর্যের মত তোমায় দেখার হয়।
তোমার আলোর ছোঁয়ায় জীবন আজ যে আলোকিত,
হৃদয় জুড়ে শুধুই যেন তোমারই সুর গীত।
কথা দিলাম এই অরণ্যের স্নিগ্ধ গভীরতায়,
ভালবাসব সারাটি জীবন অটুট মায়ায়।
লেখক পরিচিতি : মায়াবতী
মায়াবতী,একজন নবীন কবি, যিনি নিয়মিত লেখালেখি করেন। তাঁর কবিতায় মানুষের জীবনের নানা অনুভূতি, সংগ্রাম আর আশার কথা ফুটে উঠে।

