লেখক : প্রভঞ্জন ঘোষ
জল চেয়েছি খাওয়ায় জন্য
পরিশ্রুত, টলটলে,
তাই দিলে জল অফুরন্ত
ভরিয়ে চতুর্দিক শিলে!
ঘাস চেয়েছি শোওয়ার জন্য
সবুজ-সবুজ মখমলে,
ঘাস ঠিকই তো, আস্ত গাঁটের
জোগাড় করে বাঁশ দিলে।
ছাদ চেয়েছি মাথার উপর
যাহোকটুকু তা সম্বল,
ছাদ দিয়েছ বেশ সাজিয়ে
ঝাঁকড়া দেখে গাছের তল।
শাক চেয়েছি পেট ভরাতে
রোগ সারাতে বাত, ছানি…
শাক দিলে খুব হেলেঞ্চা আর
গিমের বোঝা রোজ আনি।
একটুখানি যেই চেয়েছি
সুখ-শান্তি-স্বস্তি আজ,
তারিয়ে-তারিয়ে তাই দিয়েছ
উদ্ভটে আর ভবার সাজ।
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

