লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী
তুমি না ভালবাসলে
ভালবাসা কী জানতাম না।
তুমি না ভালবাসলে
বুকে এত প্রেম আছে জানতাম না।
তুমি না ভালবাসলে
ভালবাসা নিয়ে এত কবিতা লিখতাম না।
তুমি না ভালবাসলে
একা হয়েই থাকতাম
জীবন আমার মরুভূমির মত হয়ে যেত।
তুমি না ভালবাসলে
জীবন আমার খরা হয়েই থাকত
তুমিই প্রেমের বন্যা হয়ে আমায় বাঁচালে।
লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
অর্ঘ্যদীপ চক্রবর্তী। ভারত।

