লেখক : প্রভঞ্জন ঘোষ
খুব বেশি নয়, দুই বিঘা কি
আড়াই বিঘা দূর-
ওই পারে খুব খরা
এদিক ছায়াতে ভরপুর।
পূর্বদিকের বাঁধের গোড়ায়
বৃষ্টি ঝমাঝম,
ঠিক এপারে একটু দূরে
শুকনোটি একদম!
ডোবার এদিক এক্কেবারে
স্বচ্ছ পরিষ্কার,
ঐ ওধারে পূর্বপারে
কুয়াশা ধুন্ধুমার।
গাছের ডগায় গাছপালা সব
দমকা হাওয়ায় দোলে,
গুঁড়ির নিচে হাওয়ার কোন
হদিশটি না মেলে!
মাঝে-মাঝে ধরার মাঝে
এমন কেন হয়?
এই প্রকৃতির আজব খেলা
অদ্ভুত, বিস্ময়!
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

