লেখক : আবু জাফর মহিউদ্দীন
মনে পড়ে মাকে আমার
স্নেহ মধুর মমতাতে,
মা যে আছে হৃদয়জুড়ে,
স্মৃতি জাগে নিরালাতে।
মায়ের মত কেউ বলে না
শরীর কেমন আছে?
দোয়ার সাথে আলতো ছোঁয়া
মা ছাড়া তো মিছে।
ছোট্টকালের শত স্মৃতি
আজও আমায় ভাবায়,
হাজারও রোগের প্রতিষেধক
ছিল মায়ের ছোঁয়ায়।
প্রভুর কাছে চাই আশীর্বাদ
মাকে রেখো ভাল,
মা আমার আপন ভুবন
তিনিই জগৎ আলো।
লেখক পরিচিতি : আবু জাফর মহিউদ্দীন
আবু জাফর মহিউদ্দীন। পিতা : মরহুম মুহাঃ হাবিবুল্লাহ । মাতা : মরিয়ম। স্ত্রী : গৃহিণী। পরিবারে চার ভাই-বোনের মধ্যে মেঝ। প্রথম পুত্র ওলিউল্লাহ নোমান ও দ্বিতীয় পুত্র মোহিব্বুল্লাহ রুহান এর গর্বিত জনক। জন্ম : ১৫ অক্টোবর, ১৯৮৫ সালে সিরাজগঞ্জের সদরে। স্থায়ী ঠিকানা : গ্রাম : ভিক্টোরিয়া স্কুল রোড, পোস্ট+থানা : সিরাজগঞ্জ, জেলা : সিরাজগঞ্জ। শিক্ষা : বাবার সরকারি চাকুরির সুবাদে প্রাথমিক হাতেখড়ি যশোর মনিরামপুর, তারপর ঐতিহ্যবাহী ছারছিনা কামিল মাদ্রাসা থেকে হাদীস, সরকারি বাঙলা কলেজ থেকে বি এ (অনার্স) ও এম এ বাংলা শেষ করেন। কর্মজীবন : মিরপুর হেরিটেজ স্কুল এন্ড কলেজ থেকে প্রথম শিক্ষকতা শুরু। বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ ঐতিহ্যবাহী খেজুরবাগ খানকায়ে ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত। তার প্রকাশিত বই : হৃদয়ে কবিতা, হৃদয়ে কাব্য কথা, হৃদয়ে ছোঁয়া গল্প, আমি প্রার্থনা ভালবাসি, আলোকিত মানুষের গল্প ইত্যাদি।

