নজরুল

লেখক : বকুল বিশ্বাস

নজরুল, তুমি চলে গেছ বড় অভিমানে,
নীরবে হারিয়েছ বাক,
তোমার দুন্দুভি নিনাদ কাব্যের বজ্রনির্ঘোষ,
আজও মনে বাজে,
শিহরিত হয় প্রাণ,
হায়, দিতে পারিনি তারে সম্মান,
কাণ্ডারী আজও দিশেহারা ,
কীটদংশনে ক্ষতবিক্ষত কুসুমের পাপড়িগুলো ঝরে পড়ে সব,
কোন দুরাশার গভীরে,
মনের দরজা সব বন্ধ,
বিদ্বেষের লৌহকপাট
ভাঙার কেউ নাই,
হতাশার আঁধারে, পথ হাতরায়,
মনে জাগে ভয়,
উন্নত শির মাথা খুঁড়ে মরে,
দিশাহীন সভ্যতার দ্বারে,
ক্ষতবিক্ষত এ হৃদয় ভারি,
বারে বারে মনে পড়ে তোমায় বিদ্রোহী।


লেখক পরিচিতি : বকুল বিশ্বাস
বকুল বিশ্বাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up