লেখক : ইয়াসেফ মোহাঃ রিয়ান
শেষমেশ কোনরকমে
নীল আকাশেই ঠাঁই হয়েছিল ওদের।
তোমাদের যুদ্ধ-যুদ্ধ খেলায়,
ড্রোন, ক্ষেপণাস্ত্র, ফাইটার জেটের
ভেলকিবাজিতে —
ওদের শেষ আশ্রয়টুকুও কেড়ে নিলে?
মাটি, জল, গর্ত
পাহাড়, নদী, জঙ্গল
সবই তো নিয়েছ,
আকাশটুকু না হয়
ছেড়ে দিতে মেঘ আর পাখিদের জন্যে!
লেখক পরিচিতি : ইয়াসেফ মোহাঃ রিয়ান
ইয়াসেফ মোহাঃ রিয়ান একজন সাহিত্য অনুরাগী, পেশাগতভাবে তিনি একজন স্থপতি ও চীনের সিয়ান জিয়াওতং-লিভারপুল ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে একজন সহযোগী অধ্যাপক।

