অমোঘ মুহূর্ত

লেখক : মলয় সরকার

আজ আর তার কোন চাওয়া নেই
আজ আর তার কোন দাবী নেই
আজ আর তার কোন প্রত্যাশাও নেই
এক মুহূর্তে সব শেষ হয়ে গেছে
আজ কোন দোষারোপ নেই
কোন দ্বেষ, স্নেহ-ভালবাসা বন্ধুত্বও নেই
আজ কোন স্তাবকতা নাই
আজ কোন সঠিক কিংবা বেঠিক
উচিত কি অনুচিতের মন্তব্যও নেই
আজ সব নির্মল সুন্দর প্রশান্ত
অথচ এই মুহূর্তটাকেই দূরে সরানোর
জন্য কী আকুল প্রচেষ্টা কি প্রাণপণ সংগ্রাম

আজ আকাশ ঝকঝকে নীল
রাতের আকাশে অজস্র ঝিকিমিকি তারা
আজ প্রশান্ত সুগন্ধভরা সুমিষ্ট বাতাস
আজ না চাইতেই সব মুঠোর মধ্যে
শুধু এই একটা মুহূর্তের তফাৎ

এই একটা মুহূর্তই সমস্ত সমস্যার সমাধান
একটা টার্ণিং পয়েণ্ট
অথচ আমরা এ’টাকেই ভুলে থাকতে চাই
এড়িয়ে যেতে চাই, ঠেকিয়ে রাখতে চাই

কিন্তু কিছুতেই মনে থাকে না
এই মুহুর্তটি প্রত্যেকের জন্যই অমোঘ।


লেখক পরিচিতি : মলয় সরকার
অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিক,নেশা দেশে বিদেশে ভ্রমণ ও উদ্যানচর্চা, লেখালিখি বহুদিন, দেশে বিদেশে অজস্র পত্রপত্রিকায় লেখা নিয়মিত প্রকাশিত, প্রকাশিত বই তিনটি, ঘনিষ্ঠ ভাবে সমাজসেবায় যুক্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up