লেখক : বকুল বিশ্বাস
তোমাকে অনুভব করার দৃষ্টি আমার নেই।
তবু অপলকে চেয়ে থাকি আমি।
গভীর বিস্ময়ে টের পায় আজও,
তুমি রয়ে গেছ মাধবীলতার বনে।
জেলের জালে আমাজনের গহন জঙ্গলে।
কোথাও শান্তি নেই পৃথিবীতে আজ,
তবু তুমি খড়কুটো দিয়ে বাসা বাঁধো
দিব্যি কোন অট্টালিকার কোটরে,
বসে থাক বুকের মাঝে অনাগত ভবিষ্যৎ লয়ে।
কখন এক ঝটকায় ভেঙে যাবে,
আবার নতুন করে শুরু সেই প্রথম থেকে।
তবু দু’চোখে সৃষ্টির আনন্দ,
অনাগতের আশায় দিন কাটে।
মানুষ তবুও আজ বড় বিশৃঙ্খল,
সাম্রাজ্যবাদের প্রাসাদ গড়ে শুধু।
আবার যখন ভেঙে যায় তাসের ঘর,
খড়কুটোর মত ভেসে যায়।
তবু পঙ্গপালের মত দাপিয়ে বেড়ায়,
শতাব্দীর পর শতাব্দী
বুকের ভেতরে সেই অনাগত ভবিষ্যৎ,
আজও অনিশ্চিত।
আলোকিত হবে সব
সেই প্রতীক্ষায়।
লেখক পরিচিতি : বকুল বিশ্বাস
বকুল বিশ্বাস

