লেখক : মাহমুদ হাসান রজিব
স্মৃতিগুলো মরিচীকা হয়ে,
বার বার ধোঁকা দেয়,
কি অদ্ভুৎ প্রতরণা!
কি অদ্ভুৎ ফাঁদ!
যে ফাঁদে আটকায়,
তার নীল নকশা তৈরি হয়,
আমার সেরিব্রামে।
কি অদ্ভুৎ জালিয়াতি!
আমার হাইপোথ্যালামাস,
তার সব ক্ষমতা বর্গা দিয়েছে,
নীল আলোয়।
কি অদ্ভুৎ হিসাব!
আমার প্রিফণ্টাল কর্টেক্সে,
এখনও তোমার নাম লিপিবদ্ধ।
আর আমার লিম্বিক সিস্টেম,
তোমার অস্তিত্ববিহীন।
কি অদ্ভুৎ অনুভূতি!
ডোপামিন আর অ্যাড্রেনালিন,
মিলে কি অদ্ভুৎ উত্তেজনায় উড়ি।
এর সব দোষ, আমার হিপোক্যাম্পাসে।
তারপরেও তুমি, রয়ে গেলে,
আমার প্রিফণ্টাল কর্টেক্সে।
লেখক পরিচিতি : মাহমুদ হাসান রজিব
মাহমুদ হাসান রজিব,জন্ম :২০০৭, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়, বর্তমানে অধ্যায়ন রত অবস্থায় আছি।

