অশ্রুসিক্ত

লেখক : রায়হান আহমদ

আজ বহ্নিশিখার তপ্ত দাবানলে পুড়িছে জগৎটা যে,
আমার আমিরে বিকিয়াছি আমি মানবহীনা বাজারে।
মানবের এই নব জগতে ঠাঁই নাই ওরে ঠাঁই নাই,
ছোট বাক্সের মসৃণ আয়নাতে যারে তুমি মম খুঁজে যাও।
মায়ের পাশে বসা নব শিশু কাঁদিতে সে শেখে নাই-
তারি পাশে আমি হাটিয়া বেড়াই চোখ দিয়া মোর বারি বয়।
ওহে সে জানে না তার কি হারাল-
জগৎ ও সংসারে-
মায়ের আচল তার ছিন্ন হইবে,
অল্পক্ষণের আধারে।।
আমি শুধু ভাবি কি আমি ভাবি-
হিয়া কেন এত রিক্ত-
লোক দেখানো জগৎ কবে হইবে অশ্রুসিক্ত।।


লেখক পরিচিতি : রায়হান আহমদ
মানুষ। মুসলমান।বাংলাদেশি।বাঙালি। পুরুষ। বয়স ২৬।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up