লেখক : তীর্থঙ্কর সুমিত
নতুন থেকে চির নতুন
আগামীতে লেগে থাকা কথা
কোন অদৃশ্য গোপনে
একাকী মিশে যায়
সময়ের করিডোরে
কারা যেন হুইসেল বাজিয়ে
অপেক্ষা করে –
‘তুমি’ হওয়ার একটা লড়াই
গমের শীষে উঁকি দেয় প্রতিনিয়ত।।
লেখক পরিচিতি : তীর্থঙ্কর সুমিত
তীর্থঙ্কর সুমিত হুগলী জেলার মানকুন্ডুর বাসিন্দা। জন্ম ১৭/০৫/১৯৮৯। পিতা- সমীর ঘোষ, মাতা তাপসী দেবী। ছোটোবেলা থেকেই লেখাকে আপন করে পথ চলা। প্রথম কবিতা প্রকাশ পায় ইস্কুল ম্যাগাজিনে, স্বাধীনতা-সংক্রান্ত কবিতা। সেই কবিতা দারুণ সাড়া ফেলেছিলো। বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক পত্রিকায় তাঁর লেখা আমরা পাই , 'কবি সম্মেলন', 'একুশ শতক', 'প্রসাদ', 'উৎসব', 'কলেজ স্ট্রীট', 'তথ্যকেন্দ্র ', 'উল্টোরথ', 'এখন শান্তিনিকেতন', 'বাংলা স্টেস্টম্যান', 'সুখবর', 'যুগশঙ্খ', 'ত্রিপুরা ভবিষ্যৎ', 'আর্থিক লিপি ', 'পুরগামী', 'ছোটোদের প্রসাদ' সহ একাধিক লিটল ম্যাগাজিনে তাঁর লেখা আমরা দেখতে পাই প্রতিনিয়ত। দেশের বাইরে মেলবর্ন, বাংলাদেশ, ইংল্যান্ড, প্যারিস, কানাডা সহ বিভিন্ন দেশের বাংলা ম্যাগাজিনে তাঁর কবিতা আমরা দেখতে পাই । একাধিক সম্মান ও পুরস্কারে পুরস্কৃত। পুরস্কারের তালিকা বৃহৎ। তাঁর মধ্যে কিছু উল্লেখযোগ্য পুরস্কার ম্যাৎসোয়া বাশো পুরস্কার, বাঘাযতীন, শরৎচন্দ্র পুরস্কার, কাব্য সুধাকর সম্মান, হাইকু প্রভাকর সম্মান , কুসুম কাব্য, কাব্য রত্ন, কবি রত্ন,সপ্তসপ্তক কাব্য তীর্থ সম্মান , কুসুম কাব্য সম্মান, কাব্যজ্যোতি সম্মান, মহাশ্বেতা স্মৃতি সম্মান, শঙ্খ ঘোষ স্মৃতি সম্মান,জীবনানন্দ স্মৃতি সম্মান,পারিজাত সাহিত্য গৌরব, কাব্যমঞ্জুরী, পারিজাত সাহিত্য কীর্তি , প্রাণকৃষ্ণ স্মৃতি সম্মান, পারিজাত সাহিত্য ভূষণ, পারিজাত রৌপো পদক সম্মান (২০২৪), সাহিত্যিক সাহিত্য কীর্তি, জীবনানন্দ স্মৃতি সম্মান, মার্টিন লুথার ওয়ার্ল্ড মানব সম্মান (২০২৫), বর্ষসেরা সাহিত্য সেবা অ্যাওয়ার্ড (২০২১), ভারত জ্যোতি সাহিত্য গৌরব অ্যাওয়ার্ড (২০২৩), মহাকবি কালিদাস সম্মান (২০২৩), সরস্বতী সম্মান (১৪৩১), রোকেয়া সাহিত্য মেরিট অ্যাওয়ার্ড (২০২২), সাহিত্য বিদ্যা সায়েন্স কালচার একাডেমি সম্মান (২০২২),কাব্যশ্রী (১৪৩০),সাহিত্য রত্ন (১৪৩১), ভারত সাহিত্য তীর্থ সম্মান (২০২৪), মার্টিন লুথার সাহিত্য অ্যাকাডেমি সম্মান (২০২৪), জগৎজ্যোতি সাহিত্য সম্মান (১৪৩২), বিশ্ব মার্টিন লুথার রত্ন (২০২৬), সাঁই জ্ঞান জ্যোতি সোশ্যাল রিফর্মার একতা সম্মান (২০২৬) সহ একাধিক সম্মানে সম্মানিত

