লেখক : শফিক শিমু
পাশাপাশি হাঁটছিলাম সেদিন
তুমি আর আমি
শরতের এক পড়ন্ত ছায়ায়
অপূর্ব রাঙা ভূমি
মনে পড়ে ফেলে আসা দিনগুলি
যেখানে ছিলাম তুমি আর আমি
পৌর পার্কের ওই সরু পথ ধরে
হাঁটছিলাম যখন একাকী আমি
হাঁটতে হাঁটতে এসে তুমি
চেপে ধরে হাত
তুলতে গিয়ে একটি গোলাপ
লাগল কাঁটার আঘাত
গোলাপ ছিঁড়ে দাঁড়াতে গিয়ে
কাঁটা বাঁধল গলার ওড়নায়
মনে পড়ে বসে বসে তুমি
ওড়না ছাড়ানোর সময়
এক বৃদ্ধা বলিল তোমায়
ক্ষুধা যন্ত্রণার কথা
আনমনে কথা শুনে তুমি
পেলে ভীষণ ব্যাথা
রুটি কলা এনে তখনই
খাওয়ালে পেটটি ভরে
খুশিতে বৃদ্ধা বলিল তোমায়
“হাতটি ছেড়ো না তারে
পার্কে নির্জন সন্ধ্যা ছায়া বয়ে
পাশাপাশি হাঁটঁবে দু’জনায়”
তখন লজ্জা লুকনো স্মিত হেসে
মুখটি আড়াল করলে ওড়নায়
তখন বলিলে না কোন কথা
চোখের পলকে তুমি
বলিলে “চলিব পথ দু’জন
তুমি আর আমি।”
লেখক পরিচিতি : শফিক শিমু
লেখক নাম শফিক শিমু, সার্টিফিকেট নাম মোঃ শফিয়ার রহমান। ১৯৮২ সালের ১ জানুয়ারী যশোর জেলার মণিরামপুর পৌরসভাধীন দূর্গাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি আইটি বিষয়ক পেশাজীবী। ২০২৫ সাল থেকে মণিরামপুর সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০১২ সাল থেকে সাংবাদিকতা পেশায় থেকে মণিরামপুর প্রেসক্লাবের ২০১৭-২০১৯, ২০১৯-২০২১, ২০২২-২০২৪ ও ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি স্থানীয় দৈনিক প্রতিদিনের কণ্ঠ ও জাতীয় দৈনিক ভোরের আকাশ পত্রিকার মণিরামপুর প্রতিনিধির দায়িত্বে আছেন। প্রকাশিত গ্রন্থ : ১. রোদ্দুরে ভেজা দুপুর (কাব্যগ্রন্থ ২০১৭ইং), ২. কুয়াশায় ভেজা সকাল (কাব্যগ্রন্থ ২০১৯ইং), ৩. গুলটে দা (রম্য রচনা ২০১৯ইং), ৪. পান্তা ইলিশের গ্রল্প (গল্পগ্রন্থ ২০২০ইং), ৫. রাত হলো ভোর (গল্পগ্রন্থ ২০২২ইং), ৬. জোছনা ভেজা রাত্রি (কাব্যগ্রন্থ ২০২৬ইং)। তিনি ২০০২ সাল থেকে “রূপসী বাংলা” নামে একটি অনিয়মিত সাহিত্যের ছোট কাগজ সম্পাদনা ও প্রকাশ করে আসছেন। শিরোনাম সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০১৭, আত্রাই, নওগাঁ এছাড়াও চিহ্ন মেলা ২০১৯ ও ২০২২ সম্মাননা স্মারক রাজশাহী বিশ্ববিদ্যালয়, কবি আজিজুল হক সম্মাননা স্মারক ২০২২ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী, যশোর।

