গাধা
লেখক : স্বপন নাগ
১
গাধারা শান্তিপ্রিয় হয়
কোনরকম বিরোধপ্রবণতা তাদের নেই
কোন প্রশ্ন করে না তারা
মেনে নেওয়াকেই নিয়তি মনে করে
এমন সুবোধ প্রাণী আর দ্বিতীয়টি কই?
অতএব গাধা, হে প্রণম্য গাধা
যুগ যুগ ধরে তোমরা গাধা হয়ে থাকো…
swapannag34@gmail.com
১
গাধারা শান্তিপ্রিয় হয়
কোনরকম বিরোধপ্রবণতা তাদের নেই
কোন প্রশ্ন করে না তারা
মেনে নেওয়াকেই নিয়তি মনে করে
এমন সুবোধ প্রাণী আর দ্বিতীয়টি কই?
অতএব গাধা, হে প্রণম্য গাধা
যুগ যুগ ধরে তোমরা গাধা হয়ে থাকো…
গণতন্ত্র তোমাকে দেয় অনেক, অনেক স্বাধীনতা
নানা রকমের সুযোগ আর হরেক রকমের সুবিধা।
গণতন্ত্রে তুমি নিজের ধর্মকে বেছে নিতে পারো
নিজের কাজকে বেছে নিতে পারো
বেছে নিতে পারো নিজের লজ্জাও।
ইচ্ছেমত বাঁচার স্বাধীনতা
ইচ্ছেমত পান করার …
প্রণয় আমাদের বন্ধু। প্রণয় আমাদের মুখিয়া। প্রণয় আমাদের গর্ব। অগাধ ভরসার নাম প্রণয় সেনগুপ্ত। এহেন প্রণয়ের কিন্তু নিন্দুকও কম নেই। ওকে সহ্য করতে পারে না এমন লোকও অনেক।
আজ শুধু প্রণয়ের গল্পই হবে। তার আগে ওর …
কোথায় যেন যাবার ছিল, কোথায়?
কী যেন কী করার ছিল, কী?
আমার কোথাও যাবার নেই
করার কিছুই ছিল না কাল।
সময় এবং স্রোতের এ সব মিথ্যে প্রতীকী!
লেখক পরিচিতি : স্বপন নাগ
জন্ম দশ জুলাই, ১৯৫৭
কেমন আছো বাউলডাঙা?
সন্ধে এত তাড়াতাড়ি
কাস্তেতে ঘাস নিড়িয়ে মাটি
শুকিয়ে ওঠার আগেই আঁধার
চুপিসারে আসছে নেমে
দল বেঁধে সব কিচিরমিচির
নাম না জানা হাজার পাখি
অস্থায়ী তার নরম বাসায়
দুধেল গাইটি গোয়ালমুখো
সঙ্গে বাছুর ছটপটে সে…
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
