লেখনী আমার

লেখক : বিজুরিকা চক্রবর্তী

লেখনী আমার মন কেমনের একলা ঘর,
লেখনী আমার প্রেমের রাজ্যে গুপ্তচর।

লেখনী আমার চাঞ্চল্যের বিচ্ছুরণ,
লেখনী আমার স্থির ও শান্ত আপনজন।

লেখনী আমার চোখের কোণের লবণ জল,
লেখনী আমার গভীর রাতের সম্বল।

লেখনী আমার উন্মাদনার গুপ্ত সুর,
লেখনী আমার হারিয়ে যাওয়া অনেক দূর।

লেখনী আমার গানের ভাষা নাচের তাল,
লেখনী আমার প্রতিরোধের শক্ত ঢাল।

লেখনী আমার প্রতিবাদের ভাষার নাম,
লেখনী আমার ব্যর্থ হওয়া প্রেমের দাম।

লেখনী আমার গরিব ঘরের চাঁদের সুখ,
লেখনী আমার অস্তিত্বের দৃপ্ত মুখ।

লেখনী আমার আত্মাভিমান জীবনভর,
লেখনী আমার হারিয়ে যাওয়া গলার স্বর।

লেখনী আমার নিজের সাথে গল্প খুব,
লেখনী আমার কল্পলোকের স্বপ্নে ডুব।

লেখনী আমার সবটা জুড়ে জীবনময়,
লেখনী আমার বাঁচার রসদ সবসময়।


লেখক পরিচিতি : বিজুরিকা চক্রবর্তী
বিজুরিকা চক্রবর্তী, কলকাতা দমদমের, বাসিন্দা। সেন্ট জেভিয়ার'স কলেজ থেকে স্নাতকোত্তর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্ৰী পাওয়ার পর বর্তমানে এন.আর.এস মেডিক্যাল কলেজে রিসার্চ-সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। কবিতা লেখা হঠাৎ করে খুঁজে পাওয়া এক জেদী, একরোখা, অবিচ্ছেদ্য বন্ধু। এখনও যেই বন্ধু বেইমানি করেনি। 🙏

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up