লেখক : পৃথ্বীরাজ কামিলা
যে রক্তে লেগেছে তীর
সে রক্ত তারে করেছে বীর।
কাঁদিল রক্তের প্রাণ, ধরিল অভয় অমৃত শির
রক্তের তেজের গর্জন প্রাণের গোলায় ভরা অগ্নিবীর।
যে রক্তের রাঙানো ধারা মাটিতে মিশিল, অশ্রুসিন্ধু হইল দিশেহারা
সেই রক্তে মেশানো মাটিতে ফুটিল কত ফুল, গাঁথিল কত বিজয়মালা
সেই রক্তে মেশানো মাটি হইল শস্য শ্যামলা
শতকোটি মানুষের মাঝে স্বাধীন কণ্ঠে সাজাল সে ভালবাসায় উন্নতির ডালা।।
লেখক পরিচিতি : পৃথ্বীরাজ কামিলা
আমার নাম পৃথ্বীরাজ কামিলা। আমার জন্ম ২০০১ সালে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ইটাবেড়িয়াতে । আমার প্রায় হাজার দুটি অপ্রকাশিত কাব্যগ্রন্থ আছে। আমি ২০১৯ সালে প্রথম কবিতা লিখতে শুরু করি। আমি প্রায় ৩০ থেকে ৪০ টি সাহিত্য পত্রিকায় কবিতা লেখা লেখির সাথে যুক্ত। এছাড়াও আমার লেখা ইংরেজি কবিতা আমি আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া চীন জাপান সহ বিভিন্ন দেশের পত্রিকায় দেওয়া হয়েছে। পিতার অকাল মৃত্যু আমাকে ভীষণ দাগ কেটেছিল । সে জন্য আমাকে কষ্টের সম্মুখীন হয়েছি ।

