আমি শুধু ভালোবাসা নই
কবি: গৌতম চট্টোপাধ্যায়
অতিনীল পৃথিবীহীন গূঢ়তায় ডুবে আছি আমি–
আমি পাখী নই, নই সক্রেটিস, ব্রাউনিং কিম্বা
নব্বই’এর সাহিত্য-নোবল্ অক্টোভিও পাজ–,
আমি কুলগামে গুম-খুন;
আমি সন্ত্রস্ত সুন্দর কাশ্মীরের অলিতে গলিতে
আর দন্তেবাড়ার নকশালীতে ঘেরা ঘন জঙ্গল;
বা সেনার নিঃশব্দ প্রতিশোধের
বিনিদ্র …

