কলকাতা তুমি ভাল নেই

কবি: ইচ্ছেমৃত্যু

কলকাতা তুমি ভাল নেই।
তোমার কুঁচকে থাকা মুখ, বিগড়ে থাকা মেজাজ
জানান দিচ্ছে  – তুমি ভাল নেই।

বছর পাঁচেক আগেও যে কিশোর
চায়ের গেলাস ধুতে ধুতে শিস দিয়ে গান করত
তার মুখে এখন শুধুই দু’ চার অক্ষর
আর …

এমনও স্বজন

কবি: স্বাগতা আচার্য্য

একটা ঘর খুঁজছি অনেকদিন।
বসতভিটে।
কেউ ফেলে গেছে হয়তো আম জামরুলের ছায়ায়-
অনাবাসে অনাদরে পড়ে আছে স্মৃতি ফলকের মতো।
হলুদ রঙা ফুলে অমলতাস ঘর বেঁধেছে অনেকদিন আগেই উঠোনের ঢেঁকিপাড় কোণে।

শুকনো পাতা মুচড়ে বহুকাল কেউ ও পথে …

দু’খানা মানুষ

কবি: ইচ্ছেমৃত্যু

তুমি চাইলে সারাটা রাত জেগে রইব
অন্ধকারে জেগে রইব, আলোয় আলোয় জেগে রইব
তুমি চাইলেই…
তোমাকে ভীষণ জাপটে ধরে জেগে রইব
তুমি চাইলে ঘুমোতে পারো, কোলের কাছে গুটিসুটি
আমাকে তোমার বালিশ করে, বালিশ ধরে ঘুমোতে পারো…
আমি তোমার …

আশা – ভালোবাসা

কবি: রাজীব চক্রবর্ত্তী

আজন্ম বয়ে যাওয়া ঋণের বোঝা
আজও হয়নি চোকানো,
তবু শৃঙ্খলিত উচ্ছৃঙ্খল মানুষের দল
ঠেলাঠেলি করে শুধু পেতে।
হরির লুঠের বাতাসার মত
কুড়িয়ে নিতে চায় সব কিছু।

ভালবাসাহীন পৃথিবী আমার জন্য নয়,
অবিশ্বাসের পৃষ্ঠভূমি নয় আমার খেলাঘর।
তবু …

ভালবাসা দিও

কবি: রাজীব চক্রবর্ত্তী

প্রেমহীন অবয়ব
তুলেছ গড়ে দিনে দিনে সভ্যতার নামে,
জীবনের কলরব
নাগপাশে বন্দি হয়ে, হয়ত যাবে থেমে।

অশ্রুসিক্ত চোখে
সৃষ্টির প্রত্যাঘাত আনখশির বয়ে,
হাহাকার ভরা বুকে
সংক্ষুব্ধ ধরণী শুধু দেখে যাব চেয়ে।

আজ ঘরের চৌকাঠে,
যাপন সঞ্চয় ভার …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up