বন্ধ কুঠুরি

লেখক : সমাদৃত দাস

বুকের ওপর থেকে পাথরটা খসে পড়তে পড়তে
পাখিটা শূন্য আলোর দিকে চলে গেল
যে পথ ধরে একটা বৃদ্ধা সুতো দিয়ে শাল বানিয়েছিল
সেই গরম শালের ভিতর আশ্রয় নিয়েছিল একজন যুবক
যুবকের হাতের কুঠুরিতে বসল পাখিটা
পৃথিবীর শত শত মানুষের গোপন আশ্রয় হয়ে গেল
সেই বন্ধ কুঠুরির দরজা!


লেখক পরিচিতি : সমাদৃত দাস
লেখক ও কবি সমাদৃত দাস জন্ম ২০১০ সালের ২৬ শে আগষ্ট। ছোট থেকেই লেখালেখির ভীষণ উদ্দীপনা! লেখকের উল্লেখযোগ্য গ্রন্থ "অর্ধেক আকাশ" এবং "কৈশোরের কাব্যমঞ্জরী"। লেখক বর্তমানে স্কুল পড়ুয়া ছাত্র এবং লেখক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up