ফসিল

লেখক : বকুল বিশ্বাস

আমার এই ভাঙাচোরা মনটাকে তোমার জিম্মায় দিয়েছিলুম সঁপে,
ভেবেছিলুম তোমার উষ্ণ স্পর্শে কোজাগরির চাঁদ হয়ে উঠবে সে।
জোছনাঢালা সন্ধ্যায় আকাশ জুড়ে ফুটবে তারা,
গোলাপের পাপড়িগুলো আরও লাল হয়ে উঠবে,
আমি হারিয়ে যাব পরীদের দেশে।
তুমি যে খুঁজে খুঁজে হবে দিশেহারা।
ভাঙাচোরা এ মন তখন আমার সাদা মেঘের ভেলা।
তোমার আঙুলের নরম স্পর্শে
আমার মনের ক্যানভাস জুড়ে হাজার প্রজাপতিরা মেলেছে ডানা।
তুমি তোমার নিপুণ হাতে গেঁথেছিলে বিনিসুতোর মালা।
আজ কত দূরে তুমি।
জোড়াতালি দেওয়া মনের ফাটলগুলো বাড়তে বাড়তে
যেন এক একটা গিরিখাত।
আচমকা এক মেঘভাঙা বৃষ্টিতে
ভেসে গেছে স্বপ্নের এক আস্ত ইমারত।
ঝড়ে পড়া পাপড়িগুলো কুড়িয়ে তোমার আঁচলে বেঁধে দেব
সে আশা ঢাকা পড়েছে মস্ত পাথরের নিচে।
বেঁচে আছি তবু,
হারিয়ে গেছে মন।
রক্ত মাংসের দলা পাকানো এক জীবন্ত ফসিল।


লেখক পরিচিতি : বকুল বিশ্বাস
বকুল বিশ্বাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up