খেদ

লেখক : জয়তী মুখার্জি

আমার শেষ গল্পের পাঠক পাওয়া যায়নি।
দু’হাতে করে বিলিয়েছি পাণ্ডুলিপির পাতা।
সকাল থেকে রাত হয়েছে, সূর্য ঢলেছে;
ঘুম কেড়েছে রাত। সময় কথা বলছে।
শেষ গল্পের পাঠক পাওয়া যায়নি,
শুধু খোলা খাতা!

একটা পাহাড় নিয়ে লিখতে বসে
নদীর কাছে গেলাম।
নদী কুর্নিশ করল। বলল সেলাম।
বলল জন্মকথা, ধারা, অনেক কিছু
লিখে ফেললাম ঝর ঝর করে।
আমার শেষ গল্পের পাঠক পাওয়া গেল না।
তবু ধীর, তবু অনুব্রতা।

হয়ত বা আগামীতে –
হয়ত দারুণ শীতে –
পাওয়া যাবে, সেই গভীর অনবদ্য মধুরতা।।


লেখক পরিচিতি : জয়তী মুখার্জি
মধ্য কলকাতার যৌথ পরিবারে জন্ম, পড়াশুনো ও বেড়ে ওঠা। কলমকে আজীবনের সঙ্গী করে বাঁচা। বিবাহ পরবর্তী জীবনে দক্ষিণ কলকাতায় বাস স্বামী ও দুই কন্যাকে সঙ্গে করে। আর আছে পায়ের তলার নির্মল মাটি ও জল আর মাথার ওপরের উদাত্ত আকাশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up