লেখক : শফিক শিমু
প্রস্থান মানে চলে যাওয়া নয়
স্মরণে বরণে জাগ্রত করে রাখা
ছায়াসাথী করে পিছু পিছু রাখা
অদৃশ্যর মাঝে সুদূর ভবিষ্যত রাখা
প্রস্থান মানে ভুলে যাওয়া নয়
মূল্যহীন বার্তাগুলি বাণী করে রাখা
স্মৃতিগুলি ব্যাকুল পাতায় আকুল রাখা
অশ্রুসিক্ত চোখের পাতায় পাতায় রাখা
প্রস্থান মানে নিঃশেষ হওয়া নয়
শেষ থেকে পুনর্জন্ম করে রাখা
হারানো বেদনায় সুরেলা রাখা
হৃদয়ের হৃদয়ে বন্ধন করে রাখা
প্রস্থান মানে মুছে যাওয়া নয়
বিষদ স্মৃতির মাঝে বিষণ্ণসুখ রাখা
ক্ষণে ক্ষণে শিহরণে স্মরণ রাখা
হারিয়ে না যাওয়ার প্রত্যাশা রাখা
প্রস্থান মানে দূরে রাখা নয়
আপণে আপন করে রাখা
স্মৃতি আয়না করে বন্দি রাখা
দেহখানি সুবাসিত করে রাখা।
(উৎসর্গ: শরীফ ওসমান বিন হাদি)
লেখক পরিচিতি : শফিক শিমু
জন্ম পরিচয়: লেখক নাম শফিক শিমু (Shofiq Shimu), সার্টিফিকেট নাম মোঃ শফিয়ার রহমান (Md. Shofiar Rahman)। ১৯৮২ সালের ১ জানুয়ারী বাংলাদেশের যশোর জেলার মণিরামপুর পৌরসভাধীন দূর্গাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত আহম্মাদ আলী মোল্যা ও মাতা নবীজান বিবি। সাত ভাই ও দুই বোনের মধ্যে লেখক পিতা-মাতার চতুর্থ সন্তান। পেশা: সাংবাদিকতাসহ আইটি বিষয়ক পেশাজীবী। পরিচালক, অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত), মণিরামপুর, যশোর, বাংলাদেশ। তিনি ২০২৫ সাল থেকে মণিরামপুর সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ ২০১২ সাল থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে মণিরামপুর প্রেসক্লাবের ২০১৭-২০১৯, ২০১৯-২০২১, ২০২২-২০২৪ ও ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালনসহ দৈনিক প্রতিদিনের কণ্ঠ ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার মণিরামপুর (যশোর) প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। লেখকের প্রকাশিত গ্রন্থ: ১) রোদ্দুরে ভেজা দুপুর (কাব্যগ্রন্থ ২০১৭ইং), ২) কুয়াশায় ভেজা সকাল (কাব্যগ্রন্থ ২০১৯ইং), ৩) গুলটে দা (রম্য রচনা ২০১৯ইং), ৪) পান্তা ইলিশের গ্রল্প (গল্পগ্রন্থ ২০২০ইং), ৫) রাত হলো ভোর (গল্পগ্রন্থ ২০২২ইং), ৬) জোছনা ভেজা রাত্রি (কাব্যগ্রন্থ ২০২৬ইং)। সম্পাদনা: তিনি ২০০২ সাল থেকে “রূপসী বাংলা” নামে একটি অনিয়মিত সাহিত্যের ছোট কাগজ সম্পাদনা ও প্রকাশ করে আসছেন। সম্মাননা: শিরোনাম সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০১৭, আত্রাই, নওগাঁ এছাড়াও চিহ্ন মেলা ২০১৯ ও ২০২২ সম্মাননা স্মারক রাজশাহী বিশ্ববিদ্যালয়, কবি আজিজুল হক সম্মাননা স্মারক ২০২২ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী, যশোর, বাংলাদেশ। কথাঃ ০১৭১২-৪০৪৯৬৫, ০১৮৩২-৬৪৩৫৯৭, হোয়াটসআ্যাপ : ০১৭১২-৪০৪৯৬৫, E-mail: annesha.com@gmail.com, facebook.com/shofiq.shimu

