লেখক : শফিক শিমু
তোমার কপালের লাল টিপ না
আমার হৃদয় জাগ্রত করে তোলে
শিহরিত করে প্রেম ফাগুন।
তারপর, তোমার কপালের টিপ
দেখতে দেখতে খুঁজে বেড়াই লাল পদ্ম।
মনে পড়ে, চৌধুরীর দিঘির ওই লাল পদ্ম
দেখতে দেখতে আমার হাত চেপে ধরতে আলতো।
তখন, ওই পদ্মের আবরণে তোমার কপালের লাল টিপ
আরও লালচে হয়ে উঠত তোমার চোখ-মুখ।
এরপর, আমার বুকে আলতো মাখা রেখে বলতে
চলো হারিয়ে যাই ওই দিগন্তের নীলিমায়,
তোমার পাগলামি দেখে পাশে শিমুল গাছের
জোড়া শালিক কিচিমিচির শব্দে তোমার লাজ ভাঙ্গাত।
তখন, তুমি লজ্জায় পদ্মের আবরণের মত
লাল হয়ে বলতে যা, দুষ্টু শালিক কোথাকার!
তোমার বুলির শব্দে চারিদিকে সন্ধ্যার ঘনঘাটা
সাজ সাজত কুব পাখির মত।
তোমার দু’টি লালচে চোখ
তখন, আরো লাল হয়ে উঠত তোমার
কপালের টিপ শুল্কা নক্ষত্রের মত।
লেখক পরিচিতি : শফিক শিমু
জন্ম পরিচয়: লেখক নাম শফিক শিমু (Shofiq Shimu), সার্টিফিকেট নাম মোঃ শফিয়ার রহমান (Md. Shofiar Rahman)। ১৯৮২ সালের ১ জানুয়ারী বাংলাদেশের যশোর জেলার মণিরামপুর পৌরসভাধীন দূর্গাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত আহম্মাদ আলী মোল্যা ও মাতা নবীজান বিবি। সাত ভাই ও দুই বোনের মধ্যে লেখক পিতা-মাতার চতুর্থ সন্তান। পেশা: সাংবাদিকতাসহ আইটি বিষয়ক পেশাজীবী। পরিচালক, অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত), মণিরামপুর, যশোর, বাংলাদেশ। তিনি ২০২৫ সাল থেকে মণিরামপুর সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ ২০১২ সাল থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে মণিরামপুর প্রেসক্লাবের ২০১৭-২০১৯, ২০১৯-২০২১, ২০২২-২০২৪ ও ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালনসহ দৈনিক প্রতিদিনের কণ্ঠ ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার মণিরামপুর (যশোর) প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। লেখকের প্রকাশিত গ্রন্থ: ১. রোদ্দুরে ভেজা দুপুর (কাব্যগ্রন্থ ২০১৭ইং), ২. কুয়াশায় ভেজা সকাল (কাব্যগ্রন্থ ২০১৯ইং), ৩. গুলটে দা (রম্য রচনা ২০১৯ইং), ৪. পান্তা ইলিশের গ্রল্প (গল্পগ্রন্থ ২০২০ইং), ৫. রাত হলো ভোর (গল্পগ্রন্থ ২০২২ইং), ৬. জোছনা ভেজা রাত্রি (কাব্যগ্রন্থ ২০২৬ইং)। সম্পাদনা: তিনি ২০০২ সাল থেকে “রূপসী বাংলা” নামে একটি অনিয়মিত সাহিত্যের ছোট কাগজ সম্পাদনা ও প্রকাশ করে আসছেন। সম্মাননা: শিরোনাম সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০১৭, আত্রাই, নওগাঁ এছাড়াও চিহ্ন মেলা ২০১৯ ও ২০২২ সম্মাননা স্মারক রাজশাহী বিশ্ববিদ্যালয়, কবি আজিজুল হক সম্মাননা স্মারক ২০২২ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী, যশোর, বাংলাদেশ। কথাঃ ০১৭১২-৪০৪৯৬৫, ০১৮৩২-৬৪৩৫৯৭, হোয়াটসআ্যাপ : ০১৭১২-৪০৪৯৬৫, E-mail: annesha.com@gmail.com, facebook.com/shofiq.shimu

