রথের মেলা

লেখক : দীপঙ্কর বেরা

রথের মেলায় গিয়ে খোকা
দারুণ খুশি পাচ্ছে
জিলিপি আর ঘুগনি মটর
কত কিছু খাচ্ছে।

সবার সাথে রথের দড়ি
টানছে খোকা একা
বৃষ্টি কাদায় মেলায় পেল
জগন্নাথের দেখা।

ইঁলশেগুঁড়ি আম-কাঁঠালের
গন্ধে ভরে আছে
নদীর পাড়ে মেলার আলো
দেখছে দূরে কাছে।

বাদাম ভাজা-সুঁটি গজা
খেলনা দোকান কত
পাতার বাঁশি বাজায় ভোলা
ইচ্ছে খুশি মত।

হরেক লোকের কত মজা
দেখছে সন্ধ্যাবেলা
দাদার সাথে আজকে খোকা
ঘুরছে রথের মেলা।


লেখক পরিচিতি : দীপঙ্কর বেরা
আমার লেখাই আমার পরিচয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up