আমি তারেই খুঁজে বেড়াই (পর্ব – ৬)
লেখক: মিত্রা হাজরা
সিরাজ সাঁই এর সংস্পর্শে এসে লালন জেনেছেন মহাযোগের খবর। সে খবর যোগেশ্বরী কে ধরে জানতে হয়। যোগেশ্বরী—কি বিশাখা? (মতিবিবি)
হ্যাঁ বিশাখা এগিয়ে এসেছে। এযে বাউলের সাধনা, সাধনা করতে সঙ্গিনী লাগে। অথচ সাধন হয় একার! এ কেমন সাধনা?…

