মেঘমালার এক মুহূর্ত

লেখক : রাজশ্রী ঘোষ

মেঘমালা আজ একটু স্বস্তি বোধ করছে কারণ বিনীত আজকে অন্যদিন এর চাইতে অনেকটা ভালো আছে। আজ একবছর পর বিনীত তার ডান হাতটা মেঘমালার হাতের ওপর রেখেছে ।তাদের দশ বছরের বিবাহিত জীবন, বিনীত আজ চারবছর হলো বিছানায় …

মৃত্যুর দুই পিঠ

লেখক : মিজানুর রহমান

তুমি ঘুমিয়ে আছো সবুজ ঘাসে,
আমি জেগে আছি ধূসর পাথরে।

তুমি কি জানো না 
ঘাসেরা কীভাবে হলুদ হয়ে ওঠে, 
আরও সূচালো হয় ধূসর পাথর ?


লেখক পরিচিতি : মিজানুর রহমান
মিজানুর রহমান, গ্রাম দেবপুর, থানা বেলডাঙ্গা, …

হাবুকথা : গানের গুঁতো

লেখক : রাজীব চক্রবর্ত্তী

সকালবেলা দেখা হাবুর সাথে। দেখি প্রচন্ড রাগে গজগজ করতে করতে চলেছে বাজারের দিকে।

– কিরে হাবু এত বিরক্ত কেন?
– গান শুনে। হাবু মুখ বেঁকিয়ে উত্তর দিল।
– গান শুনে বিরক্তি? বুঝলাম না।
– শুধু খবরের …

উপকূলীয় জীবন

লেখক : ইউসুফ জামিল

ঘূর্ণিতে গুঁড়িয়ে স্বপ্ন
বিধ্বস্ত হয়ে লোকালয়,
বানে প্লাবিত চারপাশ
শুধু ক্ষুধা আর হাহাকার।
বিলীন সব গৃহ
মলিন সব মুখ,
নেই আর ঠাঁই
নেই আর বাসস্থানের অধিকার।

ভাঙ্গনে ভেঙ্গেছে বুক
দুঃখ কেড়েছে সুখ,
বিলীন শেষ চিহ্ন
নেই …

প্রত্যাবর্তন

লেখক : প্রভঞ্জন ঘোষ

এদের সাথে ঘুরতে গিয়ে
হেথায় ঘোরা যায় থেমে
যেথায় থাকে দোয়েল-টিয়া
ঝিঁঝিপোকা নি:ঝুমে।

যেথায় আমার নিত্য ঘোরা
পদ্মদীঘির ফুলবনে
যেথায় সবুজ কচি ঘাসের
আসন পাতা সবখানে।

যেথায় নদীর বালুচরে
কাঁকড়া- ঝিনুক- বকপাখি
কাদাখোঁচার নৃত্য দেখে
অবাক …

দ্বিতীয় তরঙ্গেও উঠে যাবে চাঁদ

লেখক : পার্থ সরকার

দ্বিতীয় তরঙ্গেও উঠে যাবে চাঁদ…
মাঙ্গলিক উচ্চারণে ঘরের কাছে বেঁধে দেওয়া বাঁধ
‘গ্রহণ করো, গ্রহণ করো… ‘ আক্ষরিক অর্থেই প্রণতি
তবু, বধির যে জন, সে জন দিবসেই পোড়ায় দেবারতি
শূন্যমার্গ, অনেক দুরেই মায়াজাল
ভোরের কাজলে মেঘ …

সৃষ্টি আমার

লেখক : মৃত্যুঞ্জয় হালদার

সৃষ্টি আমার সহজ সরল যত
বৃষ্টি হয়ে ঝরছে অবিরত
অসহ্য অভিমানী ঘামে
বিকিয়েছি জীবন অল্প দামে।

সৃষ্টি আমার মাটির খামার জুড়ে
দিনরাত্তির নিত্য বেড়ায় ঘুরে
কলকাতায় মিথ্যে কায়া থাকে
নিশুত রাতে স্বপ্ন সাথে জন্মভূমি ডাকে।

সৃষ্টি …

নির্লজ্জ

লেখক: ইচ্ছেমৃত্যু

লজ্জা – ১

সকল লোকের মাঝে বসে/ আমার নিজের মুদ্রাদোষে/ আমি একা হতেছি আলাদা?” উত্তরটা জানা নেই। তবে আমার বয়সী বন্ধুরা বিয়ে-থা করে দু-এক পিস বাচ্চা সমেত ঘোরতর সংসারী। আর আমি আমার এক কামরার একলা ঘরে …

স্মৃতির খাতা

লেখক : ইউসুফ জামিল

পড়ে নিও লেখা গুলো মোর
যখন যাবো চলে দূর বহুদূর
যেও না তখনও আমায় ভুলে,
খাতাটি রেখো না শুধু ফেলে।

সকালে কিংবা সাঁঝে
সবুজ পাতার ভাঁজে,
জমানো মমতাগুলো নিও তুলে,
সবুজে ভালবাসা দিয়েছি ঢেলে।

দেখবে যখনই …

হাবুকথা : হার – জিত

লেখক : রাজীব চক্রবর্ত্তী

চাওয়া-পাওয়া, লাভ-ক্ষতির হিসেব নিয়ে যখন তর্ক জমে ওঠে, হাবু নির্বিকার চিত্তে বসে থাকে। কখনও আবার বিড়িতে টান দিয়ে বলে, এসব নিয়ে তোরা লড়ে মর। আমার কোনও চাপ নেই। আমি ভাই হেরোর দলে। পাশ থেকে কেউ ব্যঙ্গ …

যেমন কর্ম তেমন ফল

লেখক : রণ

মানুষ ভালো নেই
“আহা! ঈশ্বর মানুষগুলো রক্ষা করো, ইস! উফ্!”
এ সব শুনে শুনে নিজেকেও দোষী করেছি।
এ ধরা শুধু আমার নয়, আমাদেরও নয়;
এ অব্দি যত্ত প্রাণী হত্যা হয়েছে
এ ধরিত্রী ওদেরও।

মানুষ নাকি সব পারে! …

অতীত, বর্তমান, ভবিষ্যত ও এক রাজা

লেখক : কৌস্তভ দত্ত

অতীত –
বিকৃত, অর্ধদগ্ধ,বেওয়ারিশ অতীত-
ভেসে চলেছে গঙ্গা যমুনার জলে।
উন্নাও হয়ে পাটনা, মালদা হয়ে
সে ভেসে চলেছে মোহনার পানে।
অতীত প্রশ্ন করেনা,বিক্ষোভ দেখায় না,
শুধুই ভেসে যায়,আর বালুচরে আটকে যায়।

বর্তমান –
ব্যাংক থেকে শুরু …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up