গাণিতিক

লেখক : নিবিড় সাহা

এমন করেই চলতে হবে এখন, এমন করেই কাটবে এখন দিন,
এমন করেই অশান্ত সব ঋতুর মাঝে, ধূসর পথে করতে হবে অসার প্রদক্ষিণ।

যে সব কথায় সময় দিয়েছিলে, সময় মনেই রাখেনি সে কথা।
শালুক তো সব বিকিয়ে গেছে হাটে, দীঘির জলে ভাসছে কিছু শবই,
তালুক জুড়ে এখন শুধু গহীন নীরবতা।
তোমার জানা শর্তগুলোর সবই, বদলে গেছে অর্থ ছিল যত।
মালা গাঁথা বিনিসুতোর সকল হিসেব নিকেশ, খুব গাণিতিক বীজগণিতের মত।

আবার যদি ফুল ফোটে কখনও, আবার যদি পথের মাঝে গান গাওয়া যায় সাথে,
মানুষই পারে এমন কোন সকাল, তুলে দিতে তোমার আমার হাতে।


লেখক পরিচিতি : নিবিড় সাহা
ইছাপুর, উত্তর ২৪ পরগনা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up