শান্তিদার হিন্দু হোটেল
লেখক: ঋক ঋকমন্ত্র
শান্তিদার ভালো নাম যে কী, তা পাড়ার অনেকেই জানতো না। কিন্তু সবাই শান্তিদাকে ভালোবাসতো, শ্রদ্ধা করতো। কারণ, কলোনীর কেউ কোনোদিন শান্তিদাকে কোনো কুকথা বলতে শোনেনি, কোনো অশান্তিতে জড়াতে দেখেনি।
এহেন শান্তিদার একটা হোটেল ছিল বড় রাস্তার ধারে। …

