দ্রোহকাল শেষে
কবি: রাজীব চক্রবর্ত্তী
এই দ্রোহকাল শেষ হয়ে গেলে
ঝরবে রক্ত জানি পলাশ শিমুলে,
ভালবাসা হয়ে।
গোলাপের পাঁপড়িরা দেবশিশু হবে,
রক্তিম কলরবে সুরভি ছড়াবে
রাজপথ ছুঁয়ে।
ঘুমোবে না ঈশ্বর বন্ধ মনের ঘরে,
হাসিমুখে যাবে হেঁটে মেঠোপথ ধরে
বুকে নিয়ে ফসলের ঘ্রাণ।…

